ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রোহিঙ্গা ক্যাম্পের পাশে অস্ত্র তৈরির কারখানা, আটক ৩

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১১:১২, ৮ নভেম্বর ২০২১
রোহিঙ্গা ক্যাম্পের পাশে অস্ত্র তৈরির কারখানা, আটক ৩
আটককৃত তিন রোহিঙ্গা, উদ্ধারকৃত অস্ত্র

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‍্যাব। সেখানে অভিযান চালিয়ে ১০টি অস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জামসহ তিনজনকে আটক করা হয়েছে।

সোমবার ভোরে কুতুপালং রোহিঙ্গা শিবিরের এক্স-৪ ক্যাম্প সংলগ্ন পাহাড়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- কুতুপালং ক্যাম্প সি-১ জি ব্লকের আজিজুর রহমানের দুই ছেলে বাইতুল্লাহ ও হাবিব উল্লাহ এবং জাহিদ হোসেনের ছেলে মোহাম্মদ হাছান।

Advertisement

র‍্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খায়েরুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে একটি চক্র এ কারখানা তৈরি করে অস্ত্র বানিয়ে আসছিল। এই কারখানা থেকে রোহিঙ্গা সন্ত্রাসীদের কাছে অস্ত্র সরবরাহ করা হতো। গোয়েন্দা নজরদারি বাড়িয়ে কারখানাটি শনাক্ত করে নিয়ন্ত্রণে নেয়া হয়েছে এবং সেখান থেকে পাঁচটি পিস্তল, পাঁচটি বন্দুক ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

তিনি আরো বলেন, ক্যাম্পগুলোতে সন্ত্রাসীদের তৎপরতা ঠেকাতে কাজ করছে র‍্যাব। আইনি ব্যবস্থা গ্রহণ শেষে তাদের উখিয়া থানায় হস্তান্তর করা হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!