[ দেশজুড়ে ]
ঝালকাঠিতে মাইক্রো-সিএনজি সংঘর্ষে নিহত ৩
সংঘর্ষে বিধ্বস্ত মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশা
ঝালকাঠির নলছিটিতে মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন চালকসহ তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। তাকে ভর্তি করা হয়েছে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে।
সোমবার সকালে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নির্মাণ শ্রমিক নাসির বিশ্বাস, মাইক্রোবাসের চালক জাহাঙ্গীর মৃধা ও কাঁচামাল ব্যবসায়ী মিরাজুল ইসলাম।
.png)
নলছিটি থানার ওসি মনোরঞ্জন মিস্ত্রী জানান, সকালে বাকেরগঞ্জ থেকে সিএনজি অটোরিকশাটি বরিশাল শহরে যাচ্ছিল। নলছিটির দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় বিপরীতমুখী মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চারজন গুরুতর আহত হন। এছাড়া দুটি গাড়িরই সামনের অংশ বিধ্বস্ত হয়।
তিনি আরো জানান, স্থানীয়রা আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নাসির বিশ্বাসকে মৃত ঘোষণা করেন। এছড়া উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে জাহাঙ্গীর মৃধা ও মিরাজুল ইসলাম মারা যান। গুরুতর আহত নাসির খলিফা বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!