ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জীবনে প্রথম ভোটকেন্দ্রে গিয়ে দুর্ভোগ পোহালেন তরুণী

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪১, ১১ নভেম্বর ২০২১
জীবনে প্রথম ভোটকেন্দ্রে গিয়ে দুর্ভোগ পোহালেন তরুণী
ছবি: ডেইলি বাংলাদেশ

নতুন ভোটার হওয়ার পর এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনেই প্রথম ভোট দিতে গিয়েছিলেন বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের বাসিন্দা শারমিন। কিন্তু ভোটকেন্দ্রে গিয়ে শুনলেন তার ভোট আগেই দেওয়া হয়ে গেছে। তবে কে দিয়েছে তা কেউ জানে না।

বৃহস্পতিবার দুপুরে ভালিয়াতলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চালিতাতলী মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। এর প্রায় দুই ঘণ্টা পর ঘটনাটি গণমাধ্যমে প্রকাশ পেলে ঐ তরুণীকে ভোট দেওয়ার অনুমতি দিয়েছেন ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার।

জানা গেছে, ভোটের দিতে না পেরে প্রায় দুই ঘণ্টা চরম দুর্ভোগ পোহাতে হয়েছে শারমিনকে। ভোটার তালিকায় তার নামের পাশে টিক চিহ্ন দেখিয়ে ভোট দিতে দেননি সহকারী প্রিজাইডিং অফিসার। পরে বিষয়টি গণমাধ্যম কর্মীদের মাধ্যমে প্রিজাইডিং অফিসারের কাছে গেলে ভোট দেওয়ার অনুমতি পান ঐ তরুণী।

Advertisement

শারমিন বলেন, জীবনের প্রথমবার ভোট দিতে এসে শুনি আমার ভোট অন্য কেউ দিয়ে গেছে। কিন্তু আমি কিছুই জানি না। আমার খুব কান্না পাচ্ছিল। প্রায় দুই ঘণ্টা ভোগান্তির পর সাংবাদিকদের বিষয়টি জানালে তারা কেন্দ্রের দায়িত্বে থাকা অফিসারকে জানান। পরে প্রিজাইডিং অফিসার আমাকে ভোট দেওয়ার অনুমতি দেন। ভোট দিতে পেরে আমি খুশি, ভোট দিতে সহযোগিতা করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ।

চালিতাতলী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার এ.কে.এম ফজলুল হক বলেন, হয়তো পোলিং অফিসারদের ভুলে ভোটার তালিকায় ঐ তরুণীর নামে টিক চিহ্ন পড়েছিল। খোঁজ নিয়ে তাকে ভোট দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!