ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের ৫ বছর কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:২৮, ১১ নভেম্বর ২০২১
চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের ৫ বছর কারাদণ্ড
আদালতের আদেশ: প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাদক মামলায় মো. আসাদুল ওরফে বাবুল নামে একজনকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। সেই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ স্পেশাল ট্রাইব্যুনাল-২ এর বিচারক ও অতিরিক্ত দায়রা জজ মো. রবিউল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসাদুল শিবগঞ্জের চাঁনপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।

Advertisement

রাষ্ট্রপক্ষের আইনজীবী (অতিরিক্ত পিপি) আঞ্জুমান আরা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০১১ সালের ২ আগস্ট রাত দেড়টার দিকে র‌্যাবের অভিযানে নিজ বাড়িতে ৫৬৬ বোতল ফেনসিডিলসহ আটক হন আসাদুল। ওই দিনই শিবগঞ্জ থানায় র‌্যাব-৫ রাজশাহীর এসআই ইলিয়াস হোসেন আসাদুলকে একমাত্র আসামি করে মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও শিবগঞ্জ থানার তৎকালীন এসআই গোলাম মোস্তাফা ২০১১ সালের ১৭ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ১০ জনের সাক্ষ্য ও দীর্ঘ শুনানি শেষে পলাতক আসাদুলকে দোষী সাব্যস্ত করে রায় ঘোষণা করে আদালত।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!