ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

তেলবাহী জাহাজে বিস্ফোরণে মাস্টারের মৃত্যু, দগ্ধ ৭

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪২, ১২ নভেম্বর ২০২১
তেলবাহী জাহাজে বিস্ফোরণে মাস্টারের মৃত্যু, দগ্ধ ৭
ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস

ঝালকাঠির সুগন্ধা নদীতে নোঙর করা তেলবাহী জাহাজের ইঞ্জিনরুমে বিস্ফোরণে মাস্টারের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরো সাতজন।

শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।

তিনি জানান, ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আরো সাতজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

Advertisement

ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা আরো জানান, বিস্ফোরণের পর ধীরে ধীরে জাহাজটি ডুবতে শুরু করে। জাহাজে সাড়ে আট লাখ লিটার তেল রয়েছে। শিগগির তেল খালাস করা না হলে জাহাজটি ডুবে যাবে। এরই মধ্যে তেল খালাস করতে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস ও কর্তৃপক্ষ।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!