আটককৃত আবদুর রহিম কক্সবাজারের উখিয়া কুতুপালং ৪নং রোহিঙ্গা ক্যাম্পের নুর মোহাম্মদের ছেলে।
স্থানীয় মিজানুর রহমান জানান, তিনি সোনাইপুল বাজারে কেনাকাটা করার সময় আটককৃত ব্যক্তি তার একটি অ্যান্ড্রয়েড মোবাইল চুরি করে পালানোর চেষ্টা করে। ঐ সময় স্থানীয়রা তাকে ধাওয়া করে আটক করে।
.png)
রামগড় থানার এসআই মজিবুর রহমান জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে ঐ রোহিঙ্গা যুবককে আটক করেন। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে হস্তান্তর করা হবে।