জানা গেছে, জেলে মোতালেব হালদার সকালে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাটে নিয়ে আসেন। এ সময় সেখানকার ব্যবসায়ী শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখ ১ হাজার ৪০০ টাকা কেজি দরে মোট ৫৪ হাজার ৬০০ টাকা দিয়ে কিনে নেন।
পরে সম্রাট শাহজাহান শেখ মুঠোফোন যোগাযোগ করে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ১ হাজার ৪৮০ টাকা কেজি দরে ৫৭ হাজার ৭২০ টাকায় বিক্রি করে দেন।
.png)
মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ জানান, পদ্মার বাঘাইড়ের অনেক চাহিদা। তাই বেশি দাম হলেও মাছটি কিনি। সামান্য লাভ রেখে ঢাকার এক রড ব্যবসায়ীর কাছে মাছটি বিক্রি করেছি।