ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কলাপাড়ায় সেলাই মেশিন পেলেন অসহায়-দুঃস্থ নারীরা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি 
প্রকাশিত: ১৬:৫৮, ১৫ নভেম্বর ২০২১
কলাপাড়ায় সেলাই মেশিন পেলেন অসহায়-দুঃস্থ নারীরা
পটুয়াখালীর কলাপাড়ায় অসহায় ও দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

পটুয়াখালীর কলাপাড়ায় অসহায় ও দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সোমবার দুপুর ১২টায় রাজস্ব তহবিলের অর্থায়নে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসব মেশিন বিতরণ করা হয়। 

বিতরণকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান, উপজেলা নির্বাহী অফিসার আবুহাসনাত মো. শহীদুল হক,  স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মো.গহর আলী, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা পারভীন সীমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ূন কবির, কলাপাড়া প্রেস ক্লাব সভাপতি হুমায়ূন কবির প্রমুখ উপস্থিত ছিলেন। 

এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর শহরের ২০ জন অসহায় ও দুঃস্থ নারীর মাঝে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!