[ দেশজুড়ে ]
স্বপ্নপূরণ হলো লক্ষ্মীপুরবাসীর
ঢাকা-লক্ষ্মীপুর নৌরুটের বিলাসবহুল লঞ্চ ‘এমভি প্রিন্স অব রাসেল-৩’
লক্ষ্মীপুরবাসীর দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঢাকা-লক্ষ্মীপুর নৌরুটে লঞ্চ সার্ভিস চালু করেছে বিআইডব্লিউটিএ।
সোমবার বিকেলে বিলাসবহুল লঞ্চ ‘এমভি প্রিন্স অব রাসেল-৩’ এর উদ্বোধন করেন বিআইডব্লিউটিএ নৌ ট্রাফিক বিভাগের পরিচালক রফিকুল ইসলাম। লঞ্চটি ঢাকা থেকে দুপুর ২টা ৩০ মিনিটে এবং লক্ষ্মীপুর থেকে সকাল ৭টায় চাঁদপুর হয়ে যাতায়াত করবে।
এ সময় লঞ্চের মালিক জামাল হোসেন, ‘ঢাকা টু লক্ষ্মীপুর লঞ্চ চাই পরিষদ’ এর আহ্বায়ক ও সুপ্রিমকোর্টের আইনজীবী আবদুস সাত্তার পালোয়ান, পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য আফজাল হোসেন অনিক, রেদওয়ান উল্লাহ খানসহ বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসির কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
.png)
এর আগে, দীর্ঘদিন ধরে ঢাকা-লক্ষ্মীপুর নৌরুটে লঞ্চ সার্ভিস নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ পরিবেশন করা হয়।
ডেইলি-বাংলাদেশ/এআর/জেএইচ/AN/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!