ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মোংলা বন্দরে কার্গো ডুবি: দুই নাবিকের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ৩

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩০, ১৬ নভেম্বর ২০২১
মোংলা বন্দরে কার্গো ডুবি: দুই নাবিকের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ৩
ছবি: সংগৃহীত

মোংলা বন্দরে পানামা পতাকাবাহী হ্যান্ডি পার্ক নামে একটি জাহাজের ধাক্কায় এমভি ফারদিন-১ নামে কয়লাবোঝাই কার্গো ডুবে পাঁচ নাবিক নিখোঁজ ছিলেন। তাদের মধ্যে দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো তিনজন নিখোঁজ।

সোমবার রাত সাড়ে ৯টায় বন্দরের হারবাড়িয়ার ৯ নম্বর বয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে কার্গোর সাত নাবিকের মধ্যে দুইজনকে জীবিত উদ্ধার করা হয়।

মোংলা লাইটার শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মাইনুল হোসেন মিন্টু বলেন, আমদানিকারক প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের ২০ হাজার মেট্রিক টন কয়লা বোঝাই একটি বিদেশি বাণিজ্যিক জাহাজ বন্দরের হাড়বাড়িয়া এলাকার ৯ নম্বর এ্যাংকরে বয়ায় অবস্থান নেয়। সেই জাহাজ থেকে সোমবার রাতে ৬০০ মেট্রিক টন কয়লা বোঝাই করে কার্গো জাহাজ এমভি ফারদিন-১। কয়লা বোঝাই শেষে কিছু দূরে না যেতেই আরেকটি বিদেশি জাহাজের সঙ্গে কার্গোটির ধাক্কা লাগে। নদীর প্রচণ্ড স্রোত থাকায় ধাক্কার পর পরই কার্গোটি ডুবে যায়।

Advertisement

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখরউদ্দিন বলেন, জাহাজের ধাক্কায় ডুবে যাওয়া কার্গোর নিখোঁজ পাঁচ নাবিকের মধ্যে দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারে অভিযান চালাচ্ছে কোস্ট গার্ড ও বন্দর কর্তৃপক্ষ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!