রায়পুরার চরাঞ্চলে পাইপগানসহ একজন আটক
নরসিংদীর রায়পুরার চরাঞ্চলের বাঁশগাড়ী ইউনিয়নে অভিযান চালিয়ে দুটি পাইপগান ও ৩ রাউন্ড কার্তুজসহ শাকিল আহমেদ নামে একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে বাঁশগাড়ী ইউনিয়নের বালুয়াকান্দি গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটককৃত শাকিল বাঁশগাড়ী পিয়ারাকান্দির মগল মিয়ার ছেলে।
পুলিশ জানায়, বালুয়াকান্দি গ্রামের সামসু দোহার ছেলে মো. রুবেল এর বাড়ির সামনে একজন লোক অবৈধ অস্ত্র বহন করছিল এমন গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এস ময় শাকিল আহমেদ নামে একজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়।
.png)
এ সময় জিজ্ঞাসাবাদে শাকিল জানায় ফায়ারিং পিন ও স্প্রিং সংযুক্ত দেশীয় লোহার তৈরি দুটি পাইপগান ও তিন রাউন্ড কার্তুজ সামসু দোহার ছেলে মো. রুবেল এর বসতঘরে লুকিয়ে রাখা হয়েছে। একটি গ্রুপের নেতা রুবেলের নির্দেশে শাকিল এ অস্ত্র দুটি রুবেলের ঘরে লুকিয়ে রেখেছিল বলে স্বীকার করে। পরে তার তথ্যের ভিত্তিতে পুলিশ রুবেলের বসতঘরে তল্লাশি চালিয়ে অস্ত্র দুটি উদ্ধার করা হয়। এ ঘটনায় শাকিল ও রুবেলকে আসামি করে থানায় মামলা হয়েছে।
রায়পুরার বাঁশগাড়ী তদন্ত কেন্দ্রের এসআই মীর মো.সোহেল রানা জানান, আটককৃত শাকিলের দেওয়া তথ্যমতে দুটি পাইপগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। রুবেলকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।