রোববার সকালে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
জানা যায়, শনিবার সন্ধ্যায় মায়ের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে রাগারাগি হয় নাজমা আক্তারের। এর জের ধরে রাত আটটা থেকে নয়টার দিকে নিজ শয়নকক্ষের সিলিং এর সঙ্গে গলায় ওড়না পেছিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। কিশোরীর মা ঝুলন্ত অবস্থায় মেয়ের লাশ দেখতে পেয়ে নামিয়ে স্থানীয় পল্লী চিকিৎসক ডেকে আনলে তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে রাত তিনটার দিকে চরজব্বর থানা পুলিশ লাশ উদ্ধার করে।
.png)
চরজব্বর থানার ওসি মো. জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।