রোববার বিকেলে শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে পদত্যাগ ঘোষণা করেন চারটি ইউনিটের নেতাকর্মীরা। এরমধ্যে লক্ষ্মীপুর সদর (পশ্চিম) স্বেচ্ছাসেবক দলের ১৫ জন, সদর (পূর্ব) পাঁচজন, চন্দ্রগঞ্জ থানা ১০ জন ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আটজন রয়েছেন।
সংবাদ সম্মেলনে তারা জানান, গত ১৭ নভেম্বর সদর থানা পূর্ব ও পশ্চিম, চন্দ্রগঞ্জ থানা ও পৌরসভাসহ স্বেচ্ছাসেবক দলের মোট ছয়টি ইউনিটের কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘোষণা করা হয়। দলের ত্যাগী, নির্যাতিত, নিপীড়িত, হামলা-মামলার শিকার নেতাকর্মীদের পদবঞ্চিত করা হয়েছে। কমিটিতে দলের কোনো ত্যাগী ও যোগ্য নেতা স্থান পাননি। এ নিয়ে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। এ সময় সদ্য ঘোষিত কমিটি বাতিল করে পুনরায় কমিটি গঠনের দাবি জানান তারা।
.png)
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সদর থানা (পশ্চিম) আহ্বায়ক জামাল হোসেন, আব্দুর রহমান, সদর থানা (পূর্ব) স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. তারেকুর রহমান, চন্দ্রগঞ্জ থানা কমিটির যুগ্ম আহ্বায়ক মাসুদ মোল্লা ও লক্ষ্মীপুর পৌরসভা কমিটির যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রহমান মঞ্জু। এ সময় পদত্যাগকারী নেতারাসহ প্রায় শতাধিক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।