[ দেশজুড়ে ]
উখিয়ায় স্ত্রীকে গলা কেটে হত্যা, পালালেন রোহিঙ্গা স্বামী
ফাইল ছবি
কক্সবাজারের উখিয়া উপজেলার থাইংখালী রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রীকে গলা কেটে হত্যা করে পালিয়ে গেছে রোহিঙ্গা স্বামী। সোমবার বিকেল ৪ টার দিকে থাইংখালী হাকিম পাড়া ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।
পালংখালী ইউপি চেয়ারম্যান এম. গফুর উদ্দীন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, হাকিমপাড়া ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-২ ব্লকের ১৪৫ নম্বর বাড়ির মালিক হাফেজ আহমেদ তার স্ত্রী খালেদা বেগম (২৫) কে গলা কেটে হত্যা করে পালিয়ে গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ১৪ নম্বর ক্যাম্পের সিআইসি সু প্রভাত চাকমা জানান, ঘটনার বিষয়ে পুলিশ তদন্ত করছে ৷ তদন্ত শেষে হত্যার রহস্য জানানো যাবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!