[ দেশজুড়ে ]
কাউন্সিলর সোহেল হত্যাকাণ্ড, ঘাতকদের ফেলে যাওয়া অস্ত্র উদ্ধার
উদ্ধারকৃত অস্ত্র
কুমিল্লা নগরীর ১৬ নম্বর ওয়ার্ড সংরাইশ এলাকা থেকে কিছু অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় এসব অস্ত্র উদ্ধার করা হয়। পুলিশ ধারণা করছে, সোমবার কাউন্সিলরের ঘাতকরা হত্যাকাণ্ড শেষে এসব অস্ত্র ফেলে গেছে।
পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় নিগার সুলতানা নামের এক নারী ৯৯৯ এ কল দিয়ে একটি ব্যাগে অস্ত্র আছে বলে জানান। পরে পুলিশ সংরাই এলাকার বেলাল আহম্মেদের টিনশেড বিল্ডিং 'তাজেহা লজ' ও রাস্তার পাশের সীমানা প্রাচীরের ফাঁকা জায়গা থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি কালো থলে উদ্ধার করে। থলের তিনটির মধ্যে দুটি এলজি, একটি পাইপগান, ১২ রাউন্ড গুলি, ২০টি হাতবোমা, একটি লোহার রড, দুটি কালো রঙের টি-শার্ট পাওয়া গেছে।
অতিরিক্ত পুলিশ সুপার সদর (সার্কেল) সোহান সরকার ঘটনাটি নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে কাউন্সিলর হত্যাকাণ্ডে এসব অস্ত্র ব্যবহার করা হয়েছে। হত্যাকাণ্ড শেষে এসব অস্ত্রগুলো ফেলে যায় ঘাতকরা।
.png)
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!