ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্বর্ণের দোকানে ঢুকে ব্যবসায়ীর বুকে ছুরিকাঘাত

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪২, ২৪ নভেম্বর ২০২১
স্বর্ণের দোকানে ঢুকে ব্যবসায়ীর বুকে ছুরিকাঘাত
প্রতীকী ছবি

যশোরের ঝিকরগাছায় দিনদুপুরে দোকানে ঢুকে মৃত্যুঞ্জয় সিংহ নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। বুধবার দুপুরে উপজেলার কৃষ্ণনগর বাজারে এ ঘটনা ঘটে।

আহত মৃত্যুঞ্জয় সিংহকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পারেননি প্রত্যক্ষদর্শীরা।

আহতের ছেলে অভিজিৎ সিংহ বলেন, বুধবার বেলা সাড়ে ১২টার দিকে অজ্ঞাত এক ব্যক্তি আমাদের জুয়েলারি দোকানে ঢুকে বাবার বুকের বাম পাশে ধারালো ছুরি দিয়ে সজোরে আঘাত করে। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এ সময় পাশের দোকানে থাকা লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসক জানিয়েছেন তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত।

Advertisement

তিনি আরও বলেন, একজন ছুরিকাঘাত করে দ্রুত দোকান থেকে বের হয়ে বাইরে দাঁড়িয়ে থাকা একজনের মোটরসাইকেলে উঠে দ্রুত পালিয়ে যায়। এই মুহূর্তে বলা যাচ্ছে না দোকান থেকে কোনো অলংকার নিয়েছে কিনা। ধারণা করছি, পূর্বশত্রুতার জেরে হত্যার চেষ্টা করা হয়েছে।

ঝিকরগাছা থানার ওসি সুমন ভক্ত জানান, দোকানে ঢুকে ছুরি মেরে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। তাদের ধরতে পুলিশ তৎপর রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!