শিশু ফারজিয়া আখাউড়া উপজেলার আইরুল গ্রামের মো. মামুন মিয়ার মেয়ে। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে তার মৃত্যু হয়।
শিশুটির স্বজনরা জানান, দুইদিন আগে ডায়রিয়া আক্রান্ত হয়ে ফারজিয়ার পাতলা পায়খানা শুরু হয়। বুধবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হয়। বৃহস্পতিবার ভোরে শিশুটিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়।
.png)
হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. সোলাইমান মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, কিছুদিন ধরে ব্রাহ্মণবাড়িয়ায় ডায়রিয়া রোগী বৃদ্ধি পাচ্ছে। সবশেষ তথ্য অনুযায়ী, ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে বর্তমানে শতাধিক ডায়রিয়া রোগী ভর্তি রয়েছেন। তাদের অধিকাংশই শিশু ও বৃদ্ধ।