গাজীপুর মহানগরীতে দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। স্ত্রীর বোনকে ফোন করে স্ত্রীকে হত্যার বিষয়টি ওই যুবক স্বীকারও করেছেন। সেই ফোনালাপের রেকর্ড পাওয়া গেছে।
মহানগরীর তারাগাছ এলাকায় শুক্রবার সন্ধ্যায় বাড়ির সিড়ি থেকে রক্তাক্ত অবস্থায় জুয়েনা আক্তার জোনাকি নামে ওই নারীকে উদ্ধার করেন স্বজনরা। তাকে টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকেই পলাতক তার স্বামী সুজন মিয়া।
.png)
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা জোনের সহকারী কমিশনার আহসান হক বিষয়টি নিশ্চিত করেছেন।