[ দেশজুড়ে ]
ফের ভূমিকম্পে কাঁপল দেশ
ছবি: ডেইলি বাংলাদেশ
দেশে একদিনের ব্যবধানে ফের ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার বিকেলে ৪ দশমিক ২ মাত্রার এ ভূমিকম্প অনুভূত হয় চট্টগ্রামে।
পতেঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমারের চিন রাজ্যের হাখা। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে, শুক্রবার সকালে মায়ানমার-ভারত সীমান্ত অঞ্চলে ৬ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এদিন ভোর ৫টা ৪৫ মিনিটে চট্টগ্রাম, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে দুটি শক্তিশালী কম্পন অনুভূত হয়।
.png)
ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভের (ইউএসজিএস) তথ্যমতে, গতকালের ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মিয়ানমারের চিন রাজ্যের হাখা শহর।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!