[ দেশজুড়ে ]
ফেসবুকে উসকানি ও ভোটকেন্দ্রে হামলা, ছাত্রদল নেতা গ্রেফতার
পীরগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজার রহমান মিলু সরকার
রংপুরের পীরগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটকেন্দ্রে হামলা ও ফেসবুকে লাঠিসোটার ছবি পোস্ট করে উসকানি দেওয়ার ঘটনায় এক ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত মোস্তাফিজার রহমান মিলু সরকার পীরগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক। বৃহস্পতিবার গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্র সরকার জানান, বুধবার ছাত্রদল নেতা মোস্তাফিজার তার ফেসবুক আইডিতে লাঠিসোটার ছবি পোস্ট করলে তা ভাইরাল হয়। আগেও তিনি ফেসবুকে উসকানিমূলক পোস্ট দিয়েছেন। গত ১১ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে একই উপজেলার আমবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে হামলায় নেতৃত্ব দেন তিনি।
.png)
ওসি আরো জানান, বৃহস্পতিবার পুলিশের একটি দল ধাওয়া করে ছাত্রদল নেতা মোস্তাফিজার রহমান মিলু সরকারকে গ্রেফতার করে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
ডেইলি-বাংলাদেশ/এআর/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!