তার প্রতীক ছিল আনারস। এ ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতা করেন নজরুল ইসলাম ছানা ও হাতপাখ প্রতীকের মাহবুবুর রহমান।
ভোটে আনারস প্রতীকে নজরুল ইসলাম ঋতু ৯৫৩৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নজরুল ইসলাম ছানা পেয়েছেন ৪৪০৪ ভোট।
.png)
বিজয়ী চেয়ারম্যান ঋতু উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের দাদপুর গ্রামের মৃত আব্দুল কাদেরের সন্তান। তার আরো তিন ভাই ও তিন বোন রয়েছেন। তিন ভাই ঢাকাতে থাকেন এবং বোনেদের বিয়ে হয়ে গেছে। জন্মের পর তৃতীয় লিঙ্গ প্রকাশ পাওয়ায় ৭ বছর বয়সে তাকে গ্রাম ছেড়ে ঢাকা চলে যেতে হয়। সামান্য লেখাপড়া করলেও সামাজিক নানা প্রতিবন্ধকতায় প্রাথমিকের গন্ডি পেরোনো হয়নি। ছোটবেলা থেকেই ঢাকার ডেমরা থানাতে তার দলের গুরুমার কাছেই বেড়ে উঠা। এখন তার বয়স ৪৩ বছর। গুরুমার পরের দ্বায়িত্বটা সে দেখভাল করেন।
নির্বাচন প্রসঙ্গে নজরুল ইসলাম ঋতু বলেন, এ জয় ত্রিলোচনপুর ইউনিয়নবাসীর। প্রতিটি মানুষের কাছে আমি ঋণী। কাজের মাধ্যমে মানুষের ঋণ শোধ করার চেষ্টা করব।
এর আগে গত উপজেলা নির্বাচনে পার্শ্ববর্তী উপজেলা কোটচাঁদপুরের পিংকি খাতুন নামে এক হিজড়া উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। সে দেশের মধ্যে তৃতীয় লিঙ্গের প্রথম জনপ্রতিনিধির স্বীকৃতি পান।