ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নববধূকে নিয়ে বাবার কটুক্তির জেরেই আত্মহত্যা করেন বোরহান

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১০, ২৯ নভেম্বর ২০২১
নববধূকে নিয়ে বাবার কটুক্তির জেরেই আত্মহত্যা করেন বোরহান
চুয়াডাঙ্গা সদর থানা

নববধূকে নিয়ে বাবার কটুক্তি ও তাকে মেনে না নেয়ার কারণেই চলন্ত মাইক্রোবাস থেকে লাফিয়ে আত্মহত্যা করেছেন বর বোরহান উদ্দিন। রোববার রাতে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের কুলপালা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বোরহান উদ্দিন মেহেরপুর সদর উপজেলার নতুন দরবেশপুরের মিয়া জানের ছেলে ও মেহেরপুর সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, বোরহান এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। গত শনিবার তারা গোপনে বিয়ে করেন। এরপর নববধূকে নিয়ে চাচাতো বোনের বাসায় ওঠেন বোরহান। বিষয়টি জানতে পেরে বোরহানের বাবা নতুন বউকে তালাক দেওয়ার জন্য ছেলেকে চাপ দিতে থাকেন। কিন্তু বোরহান এতে রাজি হননি। এক পর্যায়ে মিয়া জান জানিয়ে দেন- তিনি ছেলেকে মেনে নিলেও ছেলের বউকে মেনে নেবেন না।

Advertisement

ওসির ভাষ্য, রোববার পরিবারের লোকজনের সঙ্গে নববধূকে নিয়ে মাইক্রোবাসে করে বাড়ি ফিরছিলেন বোরহান। তখন বোরহান মোবাইলে তার বাবার সঙ্গে কথা কাটাকাটিতে লিপ্ত হন। এক পর্যায়ে তিনি মাইক্রোবাস থেকে লাফ দেন। গুরুতর অবস্থায় তাকে চুয়াডাঙা সদর হাসপাতালে নেয়ার কিছুক্ষণ পর তিনি মারা যান।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাজিদ হাসান জানান, বোরহানের মাথায় প্রচণ্ড আঘাত লেগেছিল। এছাড়া তার বুকের হাড়ও ভেঙে যায়।

ওসি মহসিন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঐ ঘটনায় সোমবার সকালে অপমৃত্যু মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!