[ দেশজুড়ে ]
নিজের বিউটি পার্লারে স্ত্রীর ঝুলন্ত লাশ, স্বামী আটক
রায়পুরা থানা, নরসিংদী
নরসিংদীর রায়পুরায় নিজের বিউটি পার্লার থেকে ফারজানা আক্তার নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী লোকমান হোসেনকে আটক করা হয়েছে।
সোমবার দুপুরে ঐ উপজেলার আমিরগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। নিহত ফারজানা আক্তার একই উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের টিপ্পিনগরের বিল্লাল হোসেনের মেয়ে।
স্থানীয়রা জানায়, লোকমান ও ফারজানা আমিরগঞ্জ বাজারের কাছেই একটি ভাড়া বাসায় থাকতেন। বাসার একটি ঘরে ফারজানা বিউটি পার্লারের কাজ করতেন। রোববার রাতে স্বাভাবিক ভাবেই ঘুমান স্বামী-স্ত্রী। সকালে ঘুম থেকে উঠে স্ত্রী ফারজানাকে বিউটি পার্লারের ফ্যানের সঙ্গে ঝুলতে দেখেন লোকমান। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
.png)
রায়পুরা থানার এসআই আবদুল জব্বার জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী লোকমানকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বাকি আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!