নিহতরা হলেন উপজেলার কৃঞ্চপুর গ্রামের মৃত জাহিদুল ইসলামের ছেলে ১৮ বছর বয়সী আদনান নাহিদ ও কৃষ্ণপুর নামাবালা গ্রামের হৃদয় কুমারের ছেলে ২০ বছর বয়সী সম্পদ কুমার।
নিহত দুজনের মধ্যে আদনান শেরপুর সামিট স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
.png)
জানা গেছে, আদনান ও সম্পদ মোটরসাইকেলে শেরপুর শহরে থেকে বাড়ি ফিরছিলেন। তারা ঢাকা-বগুড়া মহাসড়কের মির্জাপুরের কৃঞ্চপুর এলাকায় পৌঁছলে ট্রাকের ধাক্কায় মহাসড়কে ছিটকে পড়েন দুজন। ঐ সময় অজ্ঞাত আরেকটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
এ তথ্য নিশ্চিত করে শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ একেএম বানিউল আনাম বলেন, মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।