ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শিক্ষকের দোকান থেকে সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড

নোয়াখালী প্রতিনিধি 
প্রকাশিত: ১৯:২৭, ১ ডিসেম্বর ২০২১
শিক্ষকের দোকান থেকে সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড
নোয়াখালীর সুবর্ণচরে অবৈধভাবে মজুতকৃত ৫৭ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যামাণ আদালত

নোয়াখালীর সুবর্ণচরে অবৈধভাবে মজুতকৃত ৫৭ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যামাণ আদালত। এ সময় অবৈধ মজুতের দায়ে ভ্রাম্যমাণ আদালত সার মজুতকারীকে ৮ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

বুধবার বিকেলে সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা চৈতি সর্ববিদ্যা জব্দকৃত সার এলাকার  ৯০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বিতরণ করে দেন। এর আগে মঙ্গলবার বিকেলে উপজেলা কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান অভিযান চালিয়ে এসব সার জব্দ করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ভান্ডারী মার্কেট এলাকায় মো. আব্দুর সোহাগ নামে এক ব্যবসায়ীর দোকান থেকে লাইসেন্স বিহীন অবৈধভাবে মজুতকৃত ৩৪ বস্তা ডিএপি ও ২০ বস্তা টিএসপি সার উদ্ধার করেন উপজেলা কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন উপজেলা কৃষি অফিসার মো. হারুন অর রশীদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাহাব উদ্দিন ও চরজব্বার থানা পুলিশ।

Advertisement

অবৈধ সার মজুতকারী আব্দুর রহমান সোহাগ সুবর্ণচর উপজেলার পুর্বচরবাটা ইউনিয়নের ছমির হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!