[ দেশজুড়ে ]
সীতাকুণ্ডে খুন করে খাগড়াছড়িতে আত্মগোপনে যান সুমন
ছবি: ডেইলি বাংলাদেশ
চট্টগ্রামের সীতাকুণ্ডের চাঞ্চল্যকর কোরবান আলী সোহেল হত্যা মামলায় একজনকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার ভোরে খাগড়াছড়ির রামগড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (জনসংযোগ) ফ্লাইট লেফট্যানেন্ট নিয়াজ মোহাম্মদ চপল।
গ্রেফতার আব্দুল মোমিন সুমন সীতাকুণ্ড উপজেলার দোয়াজীপাড়া এলাকার আব্দুল মান্নানের ছেলে।
.png)
নিয়াজ মোহাম্মদ চপল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রামগড় এলাকায় অভিযান চালিয়ে আব্দুল মোমিন সুমনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেন সুমন। তার বিরুদ্ধে সীতাকুণ্ড মডেল থানায় চারটি মামলা রয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাকে সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
চলতি বছরের ১৮ মে সন্ধ্যায় সীতাকুণ্ডে দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন হন কোরবান আলী সোহেল। ওই ঘটনায় ২৯ মে সীতাকুণ্ড মডেল থানায় হত্যা মামলা করেন তার বাবা।
নিহত সোহেল উপজেলার পশ্চিম মুরাদপুর এলাকার মো. দেলোয়ার হোসেনের ছেলে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!