ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাদারীপুরে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫৬, ১ ডিসেম্বর ২০২১
মাদারীপুরে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক
গাঁজাসহ আটককৃত স্বামী-স্ত্রী

মাদারীপুরে ১২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রীকে আটক করেছে মাদারীপুর র‌্যাব ক্যাম্পের একটি বিশেষ দল।

বুধবার সকালে কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম এর নেতৃত্বে অভিযান চালিয়ে সদর উপজেলার আছমত আলী খান সেতুর টোল প্লাজার সামনে থেকে তাদের আটক করা হয়।

স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, বুধবার সকাল ৬টার দিকে শরীয়তপুর-মাদারীপুর মহাসড়কের আছমত আলী খান সেতুর টোল প্লাজার সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় জিএস ট্রাভেলস নামে একটি বাস তল্লাশি করে মো. নুর নবী ও তার স্ত্রী খালেদা বেগমকে গাঁজাসহ হাতেনাতে আটক করে র‌্যাব সদস্যরা। আটককৃতরা চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানার হাসনাবাদ গ্রামের বাসিন্দা। এ সময় আটককৃতদের কাছ থেকে ১২কেজি গাঁজা, ১টি মোবাইল, ১টি সিমকার্ডসহ মাদক ক্রয়-বিক্রয়কৃত ২ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়।

Advertisement

তারা দীর্ঘদিন ধরে চাঁদপুর ঘাট ব্যবহার করে গোপালগঞ্জ জেলাসহ অন্যান্য স্থানে গাঁজাসহ বিভিন্ন প্রকার মাদকদ্রব্য পরিবহন করে আসছিল। তাদের উদ্ধারকৃত গাঁজা ও অন্যান্য আলামতসহ মাদারীপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মাদারীপুর সদর মডেল থানায় একটি মাদক মামলা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!