ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চকলেটের লোভ দেখিয়ে শিশুকে বলাৎকার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৬, ২ ডিসেম্বর ২০২১
চকলেটের লোভ দেখিয়ে শিশুকে বলাৎকার
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে চকলেট দিতে ডেকে নিয়ে সাত বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভলাকুট ইউনিয়নের ভলাকুট গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হাকিম মিয়া ইউনিয়নের বাইংলাপাড়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় কৃষক।

ভুক্তভোগী শিশুর বাবা জানান, মঙ্গলবার বিকেলে চকলেটের লোভ দেখিয়ে তার সাত বছরের ছেলেকে লঙ্গন নদীর পাড়ে নিয়ে বলাৎকার করেন হাকিম। শিশুর চিৎকারে এলাকার লোকজন এগিয়ে গেলে হাকিম পালিয়ে যান।

Advertisement

তিনি জানান, ছেলেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় সেদিন। বুধবার উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়।

নাসিরনগর থানার ওসি হাবিবুল্লাহ সরকার বলেন, এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। অভিযুক্ত হাকিমকে গ্রেফতার করে বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শিশুটি বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!