বৃহস্পতিবার যশোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নীলুফার শিরিন এ আদেশ দেন।
আসামি আকিমুল ইসলাম যশোরের ঝিকরগাছা উপজেলার নায়রা গ্রামের অহেদ আলীর ছেলে।
.png)
রাষ্ট্রপক্ষের আইনজীবী স্পেশাল পিপি মোস্তাফিজুর রহমান মুকুল জানান, আকিমুল ইসলাম যৌতুকের কারণে তার স্ত্রী হালিমা খাতুনকে প্রায়ই শারীরিক নির্যাতন করতেন। হালিমা খাতুন নির্যাতন থেকে রক্ষা পেতে বিভিন্ন সময় পিতার কাছ থেকে টাকা এনে স্বামীকে দিতেন। সবশেষ ১৫ লাখ টাকা যৌতুক দাবি করেন আকিমুল। ২০১৩ সালের ৩১ মে হালিমা খাতুন তার পিতার কাছ থেকে এক লাখ টাকার একটি চেক এনে দেন।
এতে ক্ষিপ্ত হয়ে আকিমুল হালিমাকে মারধর করে। এক পর্যায়ে অন্তঃস্বত্তা হালিমা মারা যান। এরপর আকিমুল ও তার পরিবারের সদস্যরা হালিমার মরদেহ ফেলে পালিয়ে যায়। প্রতিবেশিদের কাছ থেকে বিষয়টি জেনে হালিমার স্বজনরা পুলিশের সহায়তায় হালিমার মরদেহ উদ্ধার করেন। পরে হালিমার পিতা লিয়াকত আলী বাদী হয়ে আকিমুল ইসলামের নামে হত্যা মামলা করেন।