মামলা সূত্রে জানা গেছে, ২০২০ সাল থেকে সুমন এবং ওই তরুণীর মধ্যে প্রেমের সম্পর্ক চলছিল। তারা বিভিন্ন জায়গায় ঘুরাফেরা করতেন। এরই মধ্যে তার প্রেমিক সুমন তার ইচ্ছার বিরুদ্ধে কিছু অশ্লীল ছবি মোবাইলে ধারণ করে রাখেন। পরে সেই ছবি তরুণীর বাসায় পাঠিয়ে বিয়ের প্রস্তাব দেন সুমন। এতে ওই তরুণীর পরিবার ক্ষিপ্ত হয়ে প্রস্তাব প্রত্যাখ্যান করে। এরমধ্যে চলতি বছরের মার্চ মাসে ওই তরুণীর পরিবারের সম্মতিতে অন্য একজনকে বিয়ে করেন।
পরে সুমন ওই নারীর স্বামীর মোবাইল ফোনে সেই ছবিগুলো পাঠান এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।
.png)
এ ঘটনায় ওই তরুণী বাদী হয়ে সুমনের বিরুদ্ধে পর্নগ্রাফি আইনে ফতুল্লা থানায় মামলা করেন।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ইনচার্জ রকিবুজ্জামান জানান, তরুণীর পর্ণগ্রাফি মামলায় আসামিকে গ্রেফতার করে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।