আটককৃত হাতুড়ে চিকিৎসকের নাম রফিকুলক ইসলাম। তিনি শেরপুর সদরের চরমুচারিয়া গ্রামের আলহাজ্ব আব্দুল ওয়াহেদের ছেলে। ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দর সংলগ্ন নীলখোলা এলাকায়।
স্থানীয় বাসিন্দারা জানান, রফিকুল ইসলাম নিজেকে এমবিবিএস চিকিৎসক পরিচয় দিয়ে টরকী বন্দরে আনোয়ারা মেডিকেল হল প্রতিষ্ঠা করেন। দীর্ঘদিন থেকে এলাকার সাধারণ রোগীদের চিকিৎসা সেবার নামে প্রতারণা করে অর্থ উপার্জন করে আসছিলেন তিনি। অর্থ উপার্জনের জন্য উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের বাকাই বাজারে সেবা মেডিকেল হল নামে আরো একটি চেম্বার খুলেছেন তিনি।
.png)
আটকের পর অভিযুক্ত রফিকুল ইসলাম বলেন, আমি এইচএসসি পাস করার পর আল্টা মেডিসিন কোর্স সম্পন্ন করে চিকিৎসা সেবা প্রদান করে আসছি। এমবিবিএস চিকিৎসক পরিচয় ব্যবহারের বিষয়ে তিনি বলেন, বিষয়টি আমার ভুল হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম প্রিন্সকে পাঠানো হয়েছে। পুরো বিষয়টি খোঁজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।