[ দেশজুড়ে ]
বিয়ে না করায় আত্মহত্যার হুমকি কলেজছাত্রীর
বামনা থানা- ফাইল ফটো
বরগুনায় আসাদুজ্জামান শাওন নামে এক যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে বিয়ে না করলে আত্মহত্যা করার হুমকি দিয়েছেন এক কলেজছাত্রী।
অভিযুক্ত আসাদুজ্জামান শাওন বামনা উপজেলার কলাগাছিয়া গ্রামের হারুন অর রশিদ আকনের ছেলে।
মঙ্গলবার বিকেলে ঐ কলেজছাত্রী অভিযোগ করে বলেন, শাওন বিয়ের প্রলোভন দেখিয়ে আমার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক করেছেন। শনিবার দুপুরে তিনি আমাকে বিয়ে করবেন বলে তার বাড়িতে আসতে বলেন। শাওনের বাসায় গেলে শাওনসহ তার মা, খালাতো বোন এবং খালা মারধর করেন। পরে বিষয়টি থানা পুলিশকে জানাই। পুলিশ তার মাকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করে আবার ছেড়ে দেয়। শাওন আমাকে বিয়ে না করলে আত্মহত্যা করবো।
.png)
এ বিষয়ে জানতে অভিযুক্ত আসাদুজ্জামান শাওনের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার ফোন করলে তিনি রং নম্বর বলে ফোন কেটে দেন।
বামনা থানার ওসি মো. বশিরুল আলম বলেন, ঐ কলেজছাত্রী বরগুনা নারী ও শিশু নির্যাতন আদালতে একটি মামলা করেছেন। মামলাটি ডিবিতে তদন্তাধীন ।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!