শাহাজান সবুজ উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ফতেহপুর গ্রামের বাসিন্দা। মঙ্গলবার রাতে পঞ্চগড় সদর এলাকা থেকে তাকে গ্রেফতার করে ফুলগাজী থানা পুলিশ।
পুলিশ জানায়, যুবদল নেতা শাহাজান সবুজের বিরুদ্ধে ২০১৫ সালের নাশকতা মামলাসহ সাতটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে পঞ্চগড় সদর এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে।
.png)
ফুলগাজী উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব ফরিদ আহমেদ ভূঞা জানান, শাহজাহান সবুজ ফুলগাজী উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক।
ফুলগাজী থানার ওসি মুহাম্মদ মঈন উদ্দীন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।