ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নওগাঁয় বাসায় অভিযানে মিলল ৬৮১ নেশাজাতীয় ইনজেকশন

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৫, ৮ ডিসেম্বর ২০২১
নওগাঁয় বাসায় অভিযানে মিলল ৬৮১ নেশাজাতীয় ইনজেকশন
ছবি: ডেইলি বাংলাদেশ

নওগাঁয় অভিযান চালিয়ে ৬৮১ ভারতীয় নেশাজাতীয় ইনজেকশন (বুপ্রেনরফাইন ইনজেকশন আপি ২ মিলি) জব্দ করা হয়েছে। এ সময় গোপাল রায় নামে মাদক ব্যবসায়ী পালিয়ে যান।

বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে শহরের সেবাশ্রম রোডের চক-এনায়েত এলাকায় এ অভিযান পরিচালনা করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

খোঁজ নিয়ে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শহরের সেবাশ্রম রোডের চক-এনায়েত এলাকায় অভিযান পরিচালনা করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। অভিযানের উপস্থিতি জানতে পেরে মাদক ব্যবসায়ী গোপাল রায় তার বাসার দ্বিতীয় তলা থেকে পাশের বাড়ির ছাদে লাফ দিয়ে পালিয়ে যান। এ সময় গোপাল রায়ের বাসা থেকে ৬৮১ ভারতীয় নেশা জাতীয় ইনজেকশন (বুপ্রেনরফাইন ইনজেকশন আপি ২ মিলি) জব্দ করা হয়েছে।

Advertisement

নওগাঁ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক লোকমান হোসেন বলেন, অভিযান টের পেয়ে মাদক ব্যবসায়ী গোপাল রায় পালিয়ে যায়। তার বাসা থেকে ভারতীয় নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়। তার বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদক নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!