ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রামে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৪৫, ৯ ডিসেম্বর ২০২১
চট্টগ্রামে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
ফাইল ছবি

চট্টগ্রামের আতুরার ডিপো এলাকায় ঝুটের গুদামে আগুন লেগেছে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। 

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরিদ উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, আগুনের খবরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তিনি বলেন, গার্মেন্টস ঝুটের পাশাপাশি তিনটি গোডাউনে আগুন লেগেছে। ঠিকমতো পানি না পাওয়া যাওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। 

Advertisement

ফরিদ উদ্দিন আরো জানান, আতুরার ডিপো নাজেরিয়া এলাকায় দুইতলা একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। যেখানে গার্মেন্টসের বিভিন্ন ধরনের ঝুট কাপড় রাখা হয়েছিল। এখানে পাশাপাশি তিনটি গোডাউন রয়েছে। সবগুলো গোডাউনে আগুন ছড়িয়ে পড়েছে।

তবে আগুনের সূত্রপাত ও হতাহতের কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা। 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!