ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাড়ি থেকে তুলে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৬, ৯ ডিসেম্বর ২০২১
বাড়ি থেকে তুলে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ
ছবি প্রতীকী

নওগাঁর মান্দায় অষ্টম শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় বুধবার রাতে মান্দা থানায় অভিযুক্ত শাকিল হোসেনসহ অজ্ঞাতনামা দুইজনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগীর বাবা। 

মামলার সূত্রে জানা গেছে, স্কুলে যাওয়া-আসার পথে ভুক্তভোগী শিক্ষার্থীকে উত্যক্ত করে আসছিল অভিযুক্ত শাকিল হোসেন। প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় অভিযুক্ত শাকিল তাকে দেখে নেয়ারও হুমকি দেন। বিষয়টি শাকিলের পরিবারকে অবহিত করেও কোনো লাভ হয়নি।  

ভুক্তভোগীর বাবা জানান, গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে তার মেয়ে ঘরের বাইরে এলে অভিযুক্ত শাকিলসহ অজ্ঞাত দুই বন্ধু অপহরণ করে গ্রামের মাঠের ভেতর নিয়ে যায়। সেখানে অজ্ঞাতনামা দুইজনের সহায়তায় মেয়েকে  ধর্ষণ করে অভিযুক্ত শাকিল হোসেন।

Advertisement

এ বিষয়ে মান্দা থানার ওসি শাহিনুর রহমান জানান, ধর্ষণের ঘটনার ভুক্তভোগীর বাবা মামলা করেছেন। ভিকটিমের ডাক্তারী পরীক্ষা নওগাঁ হাসপাতালে সম্পন্ন হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!