নিহত মো. আপাং হাওলাদার ঐ উপজেলার গুলিশাখালী ইউনিয়নের কালিবাড়ী গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার দুপুরে বাড়ির পেছনের রেইনট্রি গাছে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতের স্ত্রী তাসলিমা বেগম জানান, মঙ্গলবার ফজরের নামাজের সময় ওজু করার জন্য তার স্বামী বাড়ির পাশের পুকুরে যান। এরপর আর ফিরে আসেননি। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তার সন্ধান পাননি। এ ঘটনায় বুধবার রাতে আমতলী থানায় জিডি করেন আপাং হাওলাদারের স্ত্রী তাসলিমা। বৃহস্পতিবার সকালে নিহতের ছেলে ইমরান বাড়ির পাশের একটি রেইনট্রি গাছের উচু ডালে বাবার ঝুলন্ত লাশ দেখতে পায়। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।
.png)
নিহতের ভাই আব্দুল জলিল হাওলাদার ও বোন আমেনা বেগম জানান, জমি নিয়ে আপাং হাওলাদারের সঙ্গে তার স্ত্রীর পারিবারিক কলহ চলছিল। এরই জেরে তাসলিমা বেগম ও তার পরিবারের লোকজন আপাং হাওলাদারকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখতে পারে।
আমতলী থানার ওসি এ.কে.এম মিজানুর রহমান জানান, খবর পেয়ে গাছের মগডাল থেকে আপাং হাওলাদারের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় নিহতের স্বজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।