ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চুরি শেষে ঘরে আগুন ধরিয়ে দিল চোর

বরগুনা প্রতিনিধি 
প্রকাশিত: ১৪:৫৭, ১০ ডিসেম্বর ২০২১
চুরি শেষে ঘরে আগুন ধরিয়ে দিল চোর
ছবি: ডেইলি বাংলাদেশ

বরগুনায় এক প্রবাসীর বাড়িতে সিঁধ কেটে চুরি করার পর ঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার ঢলুয়া ইউপির কাঠালতলী এলাকায় সৌদি প্রবাসী আবদুস সালামের বাড়িতে এ ঘটনা ঘটেছে। 

প্রবাসীর পিতা ওমর আলী বলেন, আমরা ঘুমিয়ে ছিলাম। চোর ঘরের মেঝেতে সিঁধ কেটে ঘরে প্রবেশ করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে ঘরে আগুন লাগিয়ে দেন। আগুনে ঘরের বস্ত্র ও আসবাবপত্র পুড়ে গেছে। 

প্রবাসীর মেয়ে সানজিদা বলেন, বাড়ি থেকে নগদ ৬০ হাজার টাকা, ৩ ভরি স্বর্ণ, মূল্যবান কাগজপত্র ও জিনিসপত্র চুরি হয়েছে। চুরি শেষে আগুন দিয়ে আমাদের পুরিয়ে মারার চেষ্টা করা হয়েছে।

Advertisement

বরগুনা সদর থানার ওসি কেএম তারিকুল ইসলাম জানান, এঘটনায় প্রবাসীর বাবা থানায় লিখিত অভিযোগ করেছেন। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএডি
লিংক সফলভাবে কপি হয়েছে!