[ দেশজুড়ে ]
মসজিদের দেয়াল থেকে ইট পড়ে শিশুর মৃত্যু
শিশু তাওহিদ মিয়ার মৃতদেহ (ছবি: ডেইলি বাংলাদেশ)
হবিগঞ্জের বাহুবকে মসজিদের দেয়ালের ইট মাথায় পড়ে তাওহিদ মিয়া নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার কছুয়াদী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। শিশু তাওহিদ মিয়া ওই গ্রামের আব্দুল হাই মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আলমগীর কবির।
তিনি বলেন, তাওহিদ মিয়া নামের ওই শিশুটি মসজিদের দেয়াল দিয়ে উপরে উঠার সময় একটি ইট তার মাথা উপর পড়ে। এতে সে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএডি
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!