লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার লামচরের একটি বাড়ি পুলিশের সহযোগিতায় দখলে নেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী রেখা বেগম বাদী হয়ে রামগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে।
জানা গেছে, ১০ বছর আগে পানপাড়া গ্রামের কাজী বাড়ির খোরশেদ আলম একই বাড়ির মৃত আমিন উল্যার ছেলে ইসমাইল মাস্টারের কাছ থেকে ১০ শতাংশ জায়গা ক্রয় করেন। যা গত এক বছর আগে রেজিস্ট্রিও হয়েছে। পরে সেখানে ঘর নির্মাণ করে করে বসবাস করে আসছেন খোরশেদ আলম ও তার পরিবার। হঠাৎ গত ৯ ডিসেম্বর ইসমাইলের ভাই বেলাল পুলিশের সহযোগীতা নিয়ে রেখা বেগমের ক্রয়কৃত সম্পত্তি দখল নিয়ে নেন।
.png)
ভুক্তভোগী রেখা বেগম জনান, গত ৮ ডিসেম্বর ইসমাইলে ভাই বেলাল হোসেন আমার বাড়ি নিজের দাবি করে হামলা চালান। পরদিন ৯ ডিসেম্বর ভোর রাতে বেলাল হোসেন, রহমত উল্যা, রেখা বেগম, রুবেল হোসেনসহ বেশ কয়েকজন কুড়াল ও রামদা নিয়ে হমলা করে। এ সময় তারা ঘরের কাঠ ও টিনসহ আসবাপত্র নিয়ে যান।
অভিযুক্ত বেলালের শ্বাশুড়ি খতিজা বেগম ও তার মেয়ে সুমাইয়া আক্তার জানান, সেই দিন সম্পত্তি দখলের সময় মোহাম্মদীয়া বাজার পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ ছিলেন। সম্পত্তি ইসমাইল বিক্রি করলেও সে এ দাগে ১০ শতাংশ মালিক না, তাই আমরা পুলিশ সহায়তা সম্পত্তি দখল করেছি।
এ বিষয়ে মোহাম্মদীয়া বাজার পুলিশ ফঁড়ির আইসি মো. আলমগীর হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে এটা পারিবারিক বিষয়। এ ঘটনায় আদালতে মামলা রয়েছে। এ জন্য আমাদের করার কিছু ছিলো না।
আবু তাহের