[ দেশজুড়ে ]
স্বরূপকাঠিতে ভয়াবহ আগুন, ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
দুর্ঘটনাস্থল-ছবি ডেইলি বাংলাদেশ
পিরোজপুর স্বরূপকাঠির মাহমুদকাঠী হাসপাতাল বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইটি দোকান পুড়ে গেছে।
শুক্রবার বিকেলে এ অগ্নিকাণ্ডে সোহাগ মিয়ার তেল,মবিল ও মুদি দোকান এবং সোহেল রানার ওষুধের ফার্মেসি সম্পূর্ণ পুড়ে যায়। খবর পেয়ে স্বরূপকাঠি ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে দুইটি দোকানের ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ওই ব্যবসায়ীরা । আগুন লাগার কারণ কেউ বলতে পারেনি।
.png)
আটঘর কুড়িয়ানা ইউপি চেয়ারম্যান মিঠুন হালদার বলেন, দুপুরে খাবারের সময় কীভাবে আগুন লেগেছে তা কেউ বলতে পারছে না। দুইটি দোকানের কোনো মালামাল অবশিষ্ট নেই। পরিবারগুলো নিঃস্ব হয়ে পড়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!