বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মোর্তজা হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, যাত্রীরা মূলত লাউঞ্জে যাচ্ছিলেন। এটা লাউঞ্জের লিফট। যান্ত্রিক ত্রুটির কারণে তারা আটকা পড়েন। দেড় ঘণ্টা এই অবস্থায় ছিলেন। লিফটের টেকনিশিয়ান ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করেছেন।
.png)
ওই চার যাত্রীর পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। তাদের মধ্যে দুইজন ভয়ে কিছুটা অসুস্থ হয়ে পড়েছিলেন।
বিমানবন্দরের এক সিনিয়র নিরাপত্তা কর্মকর্তা বলেন, লাউঞ্জের লিফটটা অনেক পুরোনো। কিছুদিন পর পরই এমন ঘটনা ঘটছে।