শুক্রবার রাতে সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে এ ঘটনা ঘটে। আহতরা কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসা শেষে অজ্ঞাত ছিনতাইকারীদের বিরুদ্ধে ট্যুরিস্ট পুলিশের কাছে লিখিত অভিযোগ করেছেন।
আহত পর্যটক মো. পারভেজ জানান, তিনিসহ কয়েকজন যশোরের চৌগাছা থেকে কক্সবাজার বেড়াতে আসেন। শুক্রবার রাত ৮টার দিকে তারা দুইজন সৈকতে ঘুরে হোটেলে ফেরার পথে সুগন্ধা পয়েন্ট ও সীগাল হোটেলের মধ্যবর্তী স্থানে ঝাউবনের ভেতর চার ছিনতাইকারী অস্ত্রের ভয় দেখিয়ে তাদের গতিরোধ করে। পর্যটকরা গতিরোধের কারণ জানতে চাওয়া মাত্রই তাদেরকে ছুকিকাঘাত করে ৭ হাজার টাকা ও দুটি মোবাইল ছিনিয়ে নিয়ে যায়।
.png)
ট্যুরিস্ট পুলিশের ডিউটি অফিসার এসআই মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছুরিকাহত মো. পারভেজ নামে এক পর্যটক শুক্রবার রাত ১০টায় ছিনতাইয়ের বিষয়ে লিখিত একটি অভিযোগ দিয়েছেন। আমরা তদন্ত করছি।