ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জুয়ার আসর থেকে ইউপি চেয়ারম্যানসহ আটক ৬

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩৭, ১২ ডিসেম্বর ২০২১
জুয়ার আসর থেকে ইউপি চেয়ারম্যানসহ আটক ৬
ফাইল ছবি

চট্টগ্রাম নগরীর খুলশীতে জুয়ার আসর থেকে এক ইউপি চেয়ারম্যানসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে আপন নিবাস আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মিজানুর রহমান, মনির, শহীদুল ইসলাম, নজরুল ইসলাম মজুমদার, জামাল হোসেন ও আখতার হোসেন। এর মধ্যে মিজানুর রহমান সন্দ্বীপ উপজেলার মাইটভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান।

খুলশী থানার ওসি সন্তোষ কুমার চাকমা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আপন নিবাস আবাসিক এলাকার ওসমান কলোনিতে একটি জুয়ার আসরে অভিযান চালানো হয়। এ সময় দুটি তাসের বান্ডিল ও ৫৩ হাজার ৫শ’ টাকাসহ ছয় জুয়াড়িকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!