[ দেশজুড়ে ]
মাকে মুগুর দিয়ে পিটিয়ে হত্যার পর বোনের বাড়িতে পালাল ছেলে
নালিতাবাড়ী থানা, শেরপুর
শেরপুরের নালিতাবাড়ীতে মাকে মুগুর দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। হত্যার পর সে বোনের বাড়িতে পালিয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার সকালে ঐ উপজেলার সীমান্তবর্তী পানিহাতা গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত জহুরুল ইসলাম ঐ গ্রামের নিহত জাহুরা খাতুনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে জহুরুল ও তার মায়ের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মা ছেলেকে শাসন করতে চাইলে জহুরুল ক্ষিপ্ত হয়ে হাতের কাছে থাকা কাঠের মুগুর দিয়ে জহুরার মাথায় আঘাত করে। এতে মাথা ফেটে ঘটনাস্থলেই নিহত হন জহুরা। ঘটনার পর পরই পালিয়ে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বারালিয়াকোনা গ্রামে বোনের বাড়িতে যান জহুরুল। পরে স্থানীয়রা তাকে সেখান থেকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।
.png)
নালিতাবাড়ী থানার ওসি বছির আহমেদ বাদল বলেন, এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
ডেইলি-বাংলাদেশ/এআর/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!