[ দেশজুড়ে ]
ডিবি পরিচয়ে মোটরসাইকেল ছিনতাই করতে গিয়ে ধরা
আটক হওয়া চার ছিনতাইকারী (ছবি: ডেইলি বাংলাদেশ)
চট্টগ্রামে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বন্দর থানা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- সেলিম, কাশেম, ইলিয়াছ ও সাব্বির। তারা সবাই বন্দর আবাসিক এলাকার বাসিন্দা থাকেন।
পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় আগ্রাবাদ জাম্বুরি পার্ক এলাকায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে একটি মোটরসাইকেলের গতিরোধ করেন তিন ছিনতাইকারী। এরপর তারা মোটরসাইকেলের দুই আরোহীকে মারধর করেন। পরে মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যান। পালিয়ে যাওয়ার সময় ছিনতাইকারীদের মোটরসাইকেলের নম্বর প্লেটের ছবি তুলে ৯৯৯-এ ফোন করেন ভুক্তভোগীদের একজন। এর পরিপ্রেক্ষিতে টানা ১০ ঘণ্টা নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চার ছিনতাইকারীকে আটক করা হয়। তাদের কাছ থেকে ছিনতাই হওয়া মোটরসাইকেলসহ দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
.png)
ডবলমুরিং মডেল থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া বলেন, অভিযোগ পেয়ে নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চার ছিনতাইকারীকে আটক করা হয়। পরে ভুক্তভোগীর করা মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএডি
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!