ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গোপালগঞ্জে নিখোঁজের একদিন পর রিকশাচালকের মরদেহ উদ্ধার

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৬:২৪, ১৫ ডিসেম্বর ২০২১
গোপালগঞ্জে নিখোঁজের একদিন পর রিকশাচালকের মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে নিখোঁজের একদিন পর এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে সদরের নিচুপাড়া এলাকার সড়কের পাশে খাদ থেকে ওই রিকশাচালকের মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত রিকশাচালক শামীম খান, ১৪, শহরতলীর ঘোষেরচর উত্তরপাড়া গ্রামের আজম খানের ছেলে।

গোপালগঞ্জ সদর থানার এসআই শেখ শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

পরিবারের বরাত দিয়ে তিনি জানান, সোমবার সকালে রিকশা নিয়ে বের হয়ে আর বাড়ি ফেরেনি শামীম। এতে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পায়নি। মঙ্গলবার সন্ধ্যায় এলাকাবাসী  সদরের নিচুপাড়া এলাকার সড়কের পাশে খাদে শামীমের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। 

পুলিশের ধারণা, দুর্বৃত্তরা গলায় গামছা পেঁচিয়ে শামীমকে হত্যা করে তার রিকশা নিয়ে পালিয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/AN
লিংক সফলভাবে কপি হয়েছে!