ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

একসঙ্গে খাবার খেলেন, গভীর রাতে স্বামী দেখলেন স্ত্রীর ঝুলন্ত লাশ

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০২, ১৫ ডিসেম্বর ২০২১
একসঙ্গে খাবার খেলেন, গভীর রাতে স্বামী দেখলেন স্ত্রীর ঝুলন্ত লাশ
ফাইল ছবি

বগুড়ার ধুনটে পারিবারিক কলহের জেরে ফাঁস দিয়ে সোহাগী খাতুন নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। বুধবার সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। 

নিহত সোহাগী খাতুন ঐ উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের ফড়িংহাটা গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী।

পারিবারিক সূত্র জানায়, সোহাগী খাতুনের সঙ্গে তার স্বামীর পারিবারিক বিষয়াদি নিয়ে বেশ কিছুদিন ধরে কলহ চলছিল। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে স্বামীর সঙ্গে খাবার খেয়ে ঘুমাতে যান তিনি। রাত ২টার দিকে তাকে বিছানায় না পেয়ে আলো জ্বালান স্বামী শহিদুল। ঐ সময় স্ত্রীকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তিনি।

Advertisement

ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা বলেন, প্রাথমিক তদন্তে গৃহবধূর আত্মহত্যার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তার মৃত্যুর বিষয়ে পরিবারের কারো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!