[ দেশজুড়ে ]
আরজে নিরবসহ চারজনের বিরুদ্ধে চট্টগ্রামে চেক প্রতারণা মামলা
ছবি: ডেইলি বাংলাদেশ
চট্টগ্রামে চেক প্রতারণার অভিযোগে ই-কমার্স প্ল্যাটফর্ম কিউকমের চেয়ারম্যান মো. আইয়ুব আলী ও হেড অব সেলস হুমায়ুন কবির নিরব ওরফে আরজে নিরবসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের বিরুদ্ধে সমন জারি করেছে আদালত।
বুধবার দুপুরে চট্টগ্রাম মহানগর হাকিম সাদ্দাম হোসেনের আদালতে মামলাটি করেন মো. ফারুক নামে এক ব্যবসায়ী।
অভিযুক্ত বাকিরা হলেন- প্রতিষ্ঠানটির এমডি মো. রিপন মিয়া ও সেলস এক্সিকিউটিভ তানভির চৌধুরী।
.png)
বাদী মো. ফারুক বলেন, কিউকমের লোভনীয় বিজ্ঞাপন দেখে প্রভাবিত হয়ে তিন লাখ ৪২ হাজার টাকার পণ্যের অর্ডার করেছিলাম। কিন্তু দীর্ঘ সময় গেলেও আমাকে কোনো পণ্য সরবরাহ করেনি তারা। পরে অফিসে যোগাযোগ করলে একটি চেক দেওয়া হয়। চেকটি নিয়ে কয়েকবার ব্যাংকে গেলেও অ্যাকাউন্টে টাকা না থাকায় ফেরত দেয় ব্যাংক কর্তৃপক্ষ। এ অবস্থায় আইনজীবীর মাধ্যমে নোটিশ দেওয়া হলেও কোনো উত্তর দেয়নি তারা।
বাদীর আইনজীবী মোহাম্মদ সালেহ উদ্দীন বলেন, চেক প্রতারণার অভিযোগে কিউকমের চেয়ারম্যানসহ চারজনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়। মামলাটি গ্রহণ করে তাদের বিরুদ্ধে সমন জারি করেছে আদালত।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!