[ দেশজুড়ে ]
রান্নাঘর থেকে রাসেল ভাইপার উদ্ধার
উদ্ধারকৃত রাসেল ভাইপার। ছবি: সংগৃহীত
ভোলার দৌলতখানে রান্নাঘর থেকে বিষধর সাপ রাসেল ভাইপার উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে বন বিভাগের কাছে সাপটি হস্তান্তর করেছেন স্থানীয়রা।
এর আগে, শুক্রবার রাতে ঐ উপজেলার ভবানীপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মুন্সি বাড়ি থেকে সাপটি উদ্ধার করা হয়।
ভবানীপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার মো. আব্দুল মতিন জানান, রাত সাড়ে ৮টার দিকে মুন্সি বাড়ির সফিউল্লাহ মিয়ার ঘরে রান্নার সময় বিষধর সাপটি দেখা যায়। পরে স্থানীয় যুবক রাকিব হোসেন সাপটি ধরে বস্তায় ভরে বন বিভাগকে খবর দেন। শনিবার সকালে বন বিভাগের লোক সাপটি নিয়ে যায়।
.png)
ভোলার বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, উদ্ধারকৃত সাপটি রাসেল ভাইপার। শনিবার দুপুরে গভীর বনে সাপটি অবমুক্ত করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!